বাণিজ্য মেলায় শিক্ষার্থীদের ভিড় বিজ্ঞানবাক্সের স্টলে

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৮:৩০ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৮:৩০

 বাণিজ্য মেলায় শিক্ষার্থীদের ভিড় বিজ্ঞানবাক্সের স্টলে

শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক বিনোদন উপকরণ তৈরির জন্য পরিচিত অন্যরকম বিজ্ঞানবাক্স। গত তিন বছরের মত এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিজ্ঞানবাক্স।

অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশে তৈরি প্রথম সায়েন্স কিট। যা উৎপাদন এবং বিপণন করে থাকে অন্যরকম ইলেকট্রনিক্স। বিজ্ঞানবাক্সের ভেতরে নানারকম উপাদান দেয়া থাকে, যা দিয়ে বিজ্ঞানের নানারকম পরীক্ষণ করা যায়। এর সঙ্গে সহায়ক বই এবং সিডি দেয়ার কারণে শিশু-কিশোরেরা খুব সহজেই অন্যের সাহায্য ছাড়াই এক্সপেরিমেন্টগুলো করতে পারে।

বিজ্ঞানবাক্সের মাধ্যমে পাঠ্যবইয়ে বিজ্ঞানের বিভিন্ন সূত্র হাতে কলমে পরীক্ষা করে দেখার ফলে বিজ্ঞান শিক্ষা তাদের কাছে সহজতর হয়। এই মুহূর্তে আলো, রসায়ন, তড়িৎ এবং শব্দ বিষয়ক ৬টি বিজ্ঞানবাক্স রয়েছে। এগুলো হচ্ছে- আলোর ঝলক, চুম্বকের চমক, তড়িৎ তাণ্ডব, রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ এবং শব্দকল্প। সবগুলোতে প্রায় ২০০টি এক্সপেরিমেন্ট রয়েছে। প্রতিটিরই ইংরেজি সংস্করণ রয়েছে, যাতে সহায়ক বই এবং সিডি ইংরেজিতে বর্ণিত।

এবারে মেলা উপলক্ষ্যে বিজ্ঞানবাক্সে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সারপ্রাইজ গিফট।

প্রজন্মনিউজ২৪/রাশেদ মোবারাক

 

এ সম্পর্কিত খবর

নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে অনশন অব্যাহত রেখেছেন ইবতেদায়ী শিক্ষকরা

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমেটাম

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ